ফ্রেঞ্চ ওপেনের শেষ আটেই থেমে গেল আরব কন্যা ওনস জাবিরের দৌড়। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। ১৪ তম বাছাই এই ব্রাজিলিয়ান জাবিরকে হারিয়েছেন ৩-৬,৭-৬ (৭-৫),৬-১ গেমে।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠলেন হাদ্দাদ মাইয়া। আজ রোলাঁ গারোয় প্রথম সেটে হারলেও তিনি পরের দুই সেট জিতে নেন রোমাঞ্চকরভাবে। তিনি ৭-৬ ব্যবধানে দ্বিতীয় সেটে এগিয়ে থাকলেও নিয়ম অনুযায়ী সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হাদ্দাদ মাইয়া। এরপর সেমির টিকিট কাটেন ৬-১ ব্যবধানে তৃতীয় সেট জিতে।
গ্র্যান্ড স্ল্যামে এর আগে হাদ্দাদ মাইয়ার সাফল্য বলতে ছিল তৃতীয় রাউন্ড। ২৭ বছর বয়সী এই তারকা গড়েছেন আরেকটি রেকর্ডও। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল উঠলেন। নারী এককের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক বা আমেরিকার ষষ্ঠ বাছাই কোকো গাফকে। আজ নারী এককের আরেক সেমিতে মুখোমুখি হচ্ছে সিয়াতেক-গাফ।
ক্লে-কোর্টে হাদ্দাদ মাইয়া ইতিমধ্যে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় ধরে কোর্ট লড়ে যাওয়ার জন্য। চতুর্থ রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে প্রায় চার ঘণ্টার মহাকাব্যিক লড়াই জেতেন তিনি। যা এই মৌসুমে নারীদের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচ। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে জাবিরের বিপক্ষেও নিজের শারীরিক ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছেন হাদ্দাদ মাইয়া।
বছর চারেক আগেও ১৪ তম বাছাই এই মেয়ের ওপর ঝড় বইয়ে গিয়েছিল। ডোপিংয়ের জন্য ১০ মাস নিষিদ্ধ ছিলেন। ২০২০ সালে হাদ্দাদ মাইয়া সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। আর ফ্রেঞ্চ ওপেনে ফেবারিটের তালিকায় থাকলেও এবারও গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আগেভাগে বিসর্জন দিলেন জাবির। এবারই রোলাঁ গারোতে শেষ আটে খেলেছেন তিউনিসিয়ান কন্যা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে