অস্ট্রেলিয়ান ওপেন থেকে ৮ জানুয়ারি নিজের নাম প্রত্যাহার করে নেন নাওমি ওসাকা। সেদিন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে সরে যাওয়ার কোনো কারণ জানাননি তিনি। সে বিষয়ে না জানালেও গতকাল সুসংবাদ দিয়েছেন সাবেক ১ নম্বর টেনিস তারকা।
প্রথম সন্তানের মা হচ্ছেন ওসাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। তিনি লিখেছেন, ‘২০২৩ সালটা আমার জন্য অনেক কিছু শেখার বছর। একটি বিষয়ে আমাকে ভাবতে হবে, সে হচ্ছে আমার সন্তান। সে যেন আমার ম্যাচ দেখতে পারে এবং অন্যদের বলতে পারে এই হচ্ছেন আমার মা।’
ফেরার বিষয়ে ওসাকা বলেছেন, ‘আশা করছি আপনাদের সঙ্গে বছরের শুরুতে দেখা হচ্ছে। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফিরব। সবাইকে ভালোবাসি।’
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের চার গ্র্যান্ড স্লামের দুটিই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। বাকি দুটি ইউএস ওপেনে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে