
বয়স মাত্র ২২ বছর। এই অল্প বয়সে টেনিস কোর্টে যেভাবে রাজত্ব করে চলেছেন কার্লোস আলকারাজ, তা রীতিমতো বিস্ময়কর। এবার তিনি জিতেছেন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এই পুরস্কার জয়ের স্বপ্ন স্প্যানিশ টেনিস তারকা দেখেছিলেন তিন বছর আগেই।
লরিয়াসের পুরস্কার আগেও জিতেছেন আলকারাজ। তবে ২০২৩ সালে সেই পুরস্কারটা ছিল ব্রেকথ্রু পুরস্কার। সেবার লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। তিন বছর পর এবার আলকারাজ সেরা ক্রীড়াবিদ হয়েছেন। পুরস্কার জিতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্প্যানিশ টেনিস তারকা।
মাদ্রিদে গত রাতে পুরস্কার জয়ের রাতে আলকারাজ যেন ফিরে গেলেন তিন বছর আগে। স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘তিন বছর আগে আমি প্যারিসে লরিয়াস ব্রেকথ্রু পুরস্কার পেয়েছিলাম এবং আমার এক নায়ক লিওনেল মেসির সঙ্গে দেখা হয়েছিল, যিনি তখন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন। তখন আমি স্বপ্ন দেখেছিলাম, একদিন হয়তো আমিও তার মতো এই তালিকায় থাকব। আজ (গতকাল) আমি তা পেরেছি। মেসি, রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, উসাইন বোল্ট, রাফায়েল নাদালের মতো কিংবদন্তিদের পথ অনুসরণ করে এখানে এসেছি। এই মুহূর্তটি তাই আমার জন্য খুবই বিশেষ।’
২২ বছর বয়সী আলকারাজ গত বছর সর্বোচ্চ আট শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে রোলাঁ গারো ও ইউএস ওপেনের মতো শিরোপা। এ ছাড়া ইয়ানিক সিনারের সঙ্গে লড়ে বছরটা শেষ করেছেন শীর্ষে থেকে।
২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি আলকারাজ পেলেন এ বছরে। লরিয়াসের বর্ষসেরা পুরস্কার জিতে স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘আমি এখন সত্যিই বুঝতে পারছি কেন এই পুরস্কারগুলো বিশ্বের সেরা ক্রীড়াবিদদের কাছে এত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জানাতে চাই ইয়ানিক সিনারকে। একে অপরের বিপক্ষে না খেললে এমন উচ্চতায় পৌঁছানো সম্ভব হতো না।’
আলকারাজ তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত সাতটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার মধ্যে দুবার করে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনের শিরোপা জিতেছেন। এ বছর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তিনি পাবেন না তো আর কে পাবেন!
২০২৬ লরিয়াস বর্ষসেরা পুরস্কারে কে কী পেলেন
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ কার্লোস আলকারাজ
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ আরিনা সাবালেঙ্কা
বর্ষসেরা দল পিএসজি
বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ লামিনে ইয়ামাল

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
১৪ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩৫ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে