
২০২২ সালে পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই টেনিস তারকা। এতদিন তাঁর সঙ্গে একটি রেকর্ড যৌথভাবে শীর্ষে ছিলেন নোভাক জোকোভিচ। আজ জোকোভিচ রেকর্ডটা পুরোপুরি নিজের করে নিয়েছেন।
ইউএস ওপেনের শেষ ষোলোতে আজ সকালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রুফ। এই ম্যাচে দাপটের সঙ্গে জিতে ২০২৫ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন জোকোভিচ। তাতেই মূলত ছাড়িয়ে গেছেন সুইস কিংবদন্তি ফেদেরারকে। ৯ বারের মতো বছরে চারটি গ্র্যান্ড স্লামের প্রত্যেকটায় কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ডটা নিজের করে নিলেন জোকোভিচ। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন—এই চারটি গ্র্যান্ড স্লামের প্রত্যেকটিরই কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান টেনিস তারকা। এর আগে আটবার এই কীর্তি গড়েছিলেন ফেদেরার।
স্ট্রুফের বিপক্ষে আজ ইউএস ওপেনের শেষ ষোলোতে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন জোকোভিচ। ১০৯ মিনিটের লড়াইয়ে স্ট্রুফের সার্ভ ছয়বার ব্রেক করেছেন জোকোভিচ। কতটা দাপটের সঙ্গে জোকোভিচ জিতেছেন, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে। ৩৮ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘আর কতবার সুযোগ পাব, সেটা বলতে পারছি না। প্রত্যেকটা ম্যাচই আমার কাছে বিশেষ। আপনাদেরকে ধন্যবাদ।’
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে একাধিক রেকর্ড ভেঙেছেন জোকোভিচ। এক মৌসুমে চারটি গ্র্যান্ড স্লামের প্রত্যেকটারই শেষ আটে ওঠা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন তিনি। এ বছরের ২২ মে ৩৮ পেরোনো জোকোভিচ কতটা ছন্দে আছেন, তাতো বোঝাই যাচ্ছে। ২০২৫ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের শেষ আটে তাঁর প্রতিপক্ষ টেলর ফ্রিটজ। আগামীকাল হবে জোকোভিচ-ফ্রিটজ কোয়ার্টার ফাইনাল।
২০২৩ সালে ইউএস ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি নোভাক জোকোভিচ। গত দুই বছরে নকআউট রাউন্ডে আটকে গেছেন অনেকবার। এবার সেই ডেডলক ভাঙতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে। ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ সবচেয়ে বেশি ১০ বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। উইম্বলডন জিতেছেন সাতবার। চার ও তিনবার জিতেছেন ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে