চোটের কারণে এবার ইন্ডিয়ান ওয়েলসেও খেলা হচ্ছে না রাফায়েল নাদালের। গতকাল ১০০০ মাস্টার্স সিরিজের এই টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
এক বিবৃতিতে নাদাল জানিয়েছেন, ‘বড় দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, অসাধারণ টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে আমাকে। আমি কঠোর পরিশ্রম করছি...তবু গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলার মতো অবস্থায় যেতে পারিনি আমি।’
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের এই ঘোষণা এমন সময়ে এলো, যার চার দিন আগে লাস ভেগাসে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন স্বদেশি কার্লোস আলকারাসের সঙ্গে। সেই ম্যাচে অবশ্য হরে গিয়েছিলেন নাদাল। ৬ মার্চ শুরু হওয়া ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ডে গতকাল কানাডার মিলোচ রাওনিচের বিপক্ষে খেলার কথা ছিল তাঁর।
ঠিক দুই মাস আগে ঊরুর পেশির চোটের কারণে এমন এক ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল। তাঁর আগের বছরের পুরোটা অবশ্য গেছে চোটের পেটে। পেটের পীড়া তো ছিলই, যোগ হয়েছিল অন্যান্য চোটও। সব মিলিয়ে ৩৪৯ দিন পর অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে ফিরলেও চোট মেলবোর্ন পার্কে খেলতে দেয়নি তাঁকে। এবার নিজেকে সরিয়ে নিলেন ইন্ডিয়ান ওয়েলস থেকে। নাদাল বললেন, ‘এটি সহজ সিদ্ধান্ত ছিল না। আসলে এটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি তো নিজেকে সঙ্গে কিংবা হাজার হাজার সমর্থকদের মিথ্যা বলতে পারি না।’
কিন্তু সবশেষ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করাটা একটা প্রশ্নই তুলে দিয়েছে—৩৭ বছর বয়সী নাদালের আদৌ কোর্টে ফেরা হবে কি?

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৪ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে