
নারী হোক বা পুরুষ—কোনো এককেই গত এক দশকে ইউএস ওপেনে শিরোপা ধরে রাখতে পারছিলেন না কেউ। সেই ধারাটা এবার ভাঙলেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালে আমান্দা অ্যানিসিমোভাকে ৬-৩,৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে এ বছর গ্র্যান্ড স্লাম জেতার শেষ সুযোগ ছিল সাবালেঙ্কার সামনে। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠেও মলিন মুখে ফিরতে হয়েছে তাঁকে। এবার অবশ্য এর পুনরাবৃত্তি করতে চাননি তিনি, ‘সেই দুই ফাইনালে আবেগের ওপর নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলি আমি। এবারও তেমনটা ঘটুক, তা চাইনি। কিছু মুহূর্ত ছিল যেখানে আমি ভেঙে পড়ার কাছাকছি ছিলাম, কিন্তু শান্ত থেকেছি।’
জুলাইয়ে উইম্বলডনের ফাইনালেও ওঠেন অ্যানিসিমোভা। সেখানে তাঁকে হারতে হয় ইগা শিয়াতেকের কাছে। তিনি বলেন, ‘টানা দুই ফাইনাল হারাটা অনেক কষ্টদায়ক। স্বপ্নের জন্য যথেষ্ট লড়াই করিনি বলে মনে হচ্ছে।’
এই কথা শুনে ৪ গ্র্যান্ড স্লাম জেতা সাবালেঙ্কাও দেন প্রেরণার বার্তা, ‘আমি জানি ফাইনাল হারলে কতটা কষ্ট হয়। কিন্তু এই বেদনাদায়ক হারের পরেই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।’

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২০ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৪১ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে