এক সপ্তাহ পরেই ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামবেন এলেনা রাইবাকিনা। তার আগে নিজের প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারলেন তিনি। আজ ইতালিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়ে।
চতুর্থবারের মতো ডব্লিউটিএ টাইটেল জিততে অবশ্য পুরো ম্যাচ খেলতে হয়নি রাইবাকিনাকে। মাত্র ৬৫ মিনিটেই চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তান টেনিস তারকা, প্রতিপক্ষ আনহেলিনা কালিনিনা পায়ের চোটে ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলে।
কালিনিনার অবসরের কারণে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হলেও শুরুটা দুর্দান্ত করেছিলেন রাইবাকিনা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় পান তিনি। দ্বিতীয় সেটেও ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে সেটটির আর চূড়ান্ত ফল আসেনি। এ সময়েই পায়ে ব্যথা পান কালিনিনা। চিকিৎসা নেওয়ার পরও যখন লড়াইয়ের জন্য নিজেকে সুস্থ মনে করলেন না, তখন ম্যাচ থেকেই সরে গেলেন ইউক্রেন তারকা।
সেরেনা উইলিয়ামস, পেত্রা কেভিতোভা, সিমোনা হালেপ, গারবিন মুগুরুজা এবং অ্যাশলে বার্টির পর ষষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম এবং মাস্টার্স শিরোপা জিতলেন রাইবাকিনা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিতভাবেই রোলাঁ-গারোয় খেলতে আত্মবিশ্বাস পাবেন রাইবাকিনা। আগামীকাল থেকে টুর্নামেন্টে শুরু হলেও ২৮ মে শুরু হবে গ্র্যান্ড স্লামের মূল পর্ব। আজকের জয়ে চতুর্থ বাছাই হিসেবে এবারে টুর্নামেন্টে খেলবেন ২৩ বছর বয়সী টেনিস তারকা।
ম্যাচ শেষে ফ্রেঞ্চ ওপেন নিয়ে রাইবাকিনা বলেছেন, ‘আমার খেলার ধরনের কারণে সব কোর্টে ভালো খেলতে পারি। তবে মাটির কোর্টের জন্য আমাকে শারীরিকভাবে প্রস্তুত এবং প্রচুর অনুশীলন করতে হবে। যদিও হার্ড-কোর্টের পর খুব বেশি সময় পাই না।’
অন্যদিকে ফাইনাল ম্যাচ শেষ করতে না পারায় সমর্থকসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন কালিনিনা। সঙ্গে রাইবাকিনাকে অভিনন্দন জানিয়ে ২৬ বছর বয়সী টেনিস তারকা বলেছেন, ‘ম্যাচ শেষ করতে না পারার জন্য সত্যি দুঃখিত। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। শিরোপা জেতায় অভিনন্দন। এ বছর এখন পর্যন্ত সবকিছুই জিতেছ। এটি অনুপ্রেরণাদায়ক এবং আশা করি একদিন তোমার পর্যায়ে যেতে পারব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে