
কোর্টের বাইরে তাঁরা ভালো বন্ধু। বলা হচ্ছে ইয়ানিক সিনার ও লরোঞ্জো মুসেত্তির কথা। ডেভিস কাপের ইতালিয়ান দলে তাঁরা সতীর্থও। কিন্তু পেশাদার সার্কিটে মুখোমুখি হলে সেই বন্ধুতার কথা ভুলে যান সিনার। রুদ্ররূপ নিয়ে আবির্ভূত হন কোর্টে। যেমনটা হলেন গতকাল ইউএস ওপেনের কোয়াটার ফাইনালে। ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দিলেন মুসেত্তিকে। হার্ড কোর্টে এটি তাঁর টানা ২৬তম জয়।
এই জয়ে ২৪ বছর বয়সী সিনার উঠে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। গ্র্যান্ড স্লামে এটি তাঁর টানা পঞ্চম সেমিফাইনাল। আগের চারটি সেমিফাইনালের তিনটিতেই জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনে না পারলেও ৫ ঘণ্টা ২৯ মিনিট লড়াই করে কাব্যিক এক ফাইনালের জন্ম দিয়েছিলেন। যাঁর কাছে হেরেছিলেন সেই কার্লোস আলকারাসকেই খুব সম্ভবত ফাইনালে পেতে যাচ্ছেন তিনি। তাঁকে হারিয়েই ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জিতেছিলেন আলকারাস।
তবে আপাতত ফাইনাল নয়, তাঁর চোখ ফেলিক্স অগার-অ্যালিয়াসিমের বিপক্ষে সেমিফাইনাল। কানাডিয়ান অ্যালিয়াসিমে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন অ্যালেক্স ডি মিনাউরকে।
অ্যানিসিমোভার প্রতিশোধ
উইম্বলডনের ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী আমান্ডা অ্যানিসিমোভাকে স্রেফ উড়িয়েই দিয়েছিলেন ইগা শিয়াতেক। পোলিশ এই প্রতিযোগী মেয়েদের ফাইনালে জিতেছিলেন ৬-০, ৬-০ গেমে। প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ পাইয়ে দেওয়ার সুযোগ দেওয়া সেই অ্যানিসিমোভাই এবার ফ্ল্যাশিং মিডোর কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন ৬-৪, ৬-৩ গেমে। কীভাবে সম্ভব? অ্যানিসিমোভার উত্তর, ‘গত রাতে আমি এটা (উইম্বলডনের ফাইনালে ভিডিও) দেখেছি। খুবই কষ্টের ছিল তা। শুধু দেখতে চেয়েছি আমি কী এড়াতে পারতাম, কী ভুল করেছিলাম।’ সেই ভুল থেকে শিখেই এ দিন শিয়াতেকের বিপক্ষে খেলেছেন এবং জিতেছেন অ্যানিসিমোভা।
চার বছর পর ওসাকা
ক্যারিয়ারের ৪টি গ্র্যান্ড স্লামের সবশেষটি নাওমি ওসাকা জিতেছিলেন ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে। এরপর তিনি আরও ১২টি গ্র্যান্ড স্লামে খেললেও কোনোটিতেই তৃতীয় রাউন্ডের বাধা উতরাতে পারেননি। সেই ওসাকা চার বছরের মধ্যে প্রথম সেমিফাইনালে উঠলেন ইউএস ওপেনে। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন ক্যারোলিন মুচোভাকে ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে