এবারই প্রথম খেলতে নেমেছিলেন লেভার কাপ। আর তাতেই বাজিমাত কার্লোস আলকারাসের। লেভার কাপ একক পারফরম্যান্সের টুর্নামেন্ট না হলেও ইউরোপকে শিরোপা জেতাতে কোর্টে নেতৃত্ব দিয়েছেন ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডই। একক ও দ্বৈত মিলিয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন—জিতেছেন আটটিতেই। বাকি বিশ্ব দলের টেলর ফ্রিটজকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে পরশু যখন শিরোপা নিয়ে উদ্যাপনে মত্ত আলকারাস, তখন তাঁর দিকে তাকিয়ে হয়তো অনেকেরই তিনটি শব্দ মনে পড়েছে—ভিনি, ভিডি, ভিসি। যার অর্থ—এলেন, দেখলেন, জয় করলেন!
ফর্মে শীর্ষে থাকা এই স্প্যানিয়ার্ডের মধ্যে অনেকেই ছায়া দেখেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের। লেভার কাপ শেষে প্রসঙ্গটা সামনে এলে ‘অসম্ভব’ বলে তা উড়িয়েই দিলেন আলকারাস, ‘সেই পর্যায়ে যাওয়ার এখনো অনেক দূরে অবস্থান আমার। তবে একদিন যাওয়ার আশা রাখি। কিন্তু এটা (ফেদেরারের সঙ্গে তুলনা) সত্যিই সম্ভব।’
২০১৭ সালে প্রবর্তিত লেভার কাপের প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপ। তবে ২০২২ ও ২০২৩ সালে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতে বিশ্ব দল। দুই বছর বিরতি দিয়ে এবার সাফল্যের ধারায় ফিরেছে ইউরোপ।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩ ঘণ্টা আগে