
থামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে।
ডেভিস কাপ দিয়ে ২৩ বছরের ক্যারিয়ারের বিদায় টানবেন—এই ঘোষণা আগেই দিয়েছিলেন নাদাল। ৩৮ বছর বয়সী তারকা বিদায় নিলেন টুর্নামেন্টের শুরুতেই। গত রাতে হারের পর এই স্প্যানিয়ার্ড জানান, পেশাদারি টেনিস থেকে বিদায় নিলেও তিনি টেনিসে এবং ব্যক্তিগত উত্তরাধিকারী রেখে যাচ্ছেন।
মালাগায় নাদালের শেষের শুরু দেখার জন্য নেমেছিল দর্শকের ঢল। তবে স্পেন ২-১ ব্যবধানে হারের পর সমর্থকদের উদ্দেশ্যে নিজের অবসর নিয়ে অশ্রুভেজা চোখে তিনি বলেছেন, ‘আমি মনে শান্তি নিয়েই যাচ্ছি। রেখে যাচ্ছি উত্তরাধিকার। যেটাকে আমি মনে করি, শুধু খেলাধুলার ক্ষেত্রে নয়, ব্যক্তিগতও। আমি জানি, যে ভালোবাসা আমি পেয়েছি, সেটা যদি শুধু কোর্টে যা করেছি তার জন্য হতো তবে সেটা একই হতো না।’
এ সময় নাদাল তাঁর অনবদ্য ক্যারিয়ারের পেছনে অবদানের জন্য কৃতিত্ব দিয়েছেন যারা তাঁকে সাহায্য করেছেন তাদের। তার মধ্যে আছেন তাঁর চাচা টনি নাদালও। নাদালের লম্বা ক্যারিয়ারের পেছনে টনি নাদালেও রয়েছে বড় ভূমিকা। ছোটবেলায় চাচাই তাঁকে কোচিং করিয়েছিলেন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে