ফ্রেঞ্চ ওপেনের ড্রয়ের সময়ই জানা যায় সেমিফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। তার প্রমাণও মিলেছে আজ। নিজেদের বাধা পেরিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন তাঁরা।
আলকারাজের আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে কারেন খাচানোভকে হারিয়ে টুর্নামেন্টের সেমি নিশ্চিত করেন সার্বিয়ান তারকা। আজ স্তেফানো সিৎসিপাসকে হারিয়ে টেনিসপ্রেমীদের টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছেন আলকারাজ। শেষ আটের ম্যাচে সরাসরি ৬-২, ৬-১, ৭-৬ (৭-৫) সেটে গ্রিক তারকাকে হারিয়েছেন শীর্ষ বাছাই।
আলকারাজকে ভাবা হচ্ছে টেনিসের ভবিষ্যৎ তারকা। যাঁর হাতে থাকবে আগামীর টেনিসের ব্যাটন। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তার প্রমাণও দিচ্ছেন তিনি। ইতিমধ্যে একটি গ্র্যান্ড স্লামও জিতেছেন ২০ বছর বয়সী এই উদীয়মান তারকা। ২০২২ সালের ইউএস ওপেনে। এবার দ্বিতীয় গ্র্যান্ড স্লামের আশায় লাল দুর্গের কোর্টে ছুটছেন তিনি।
আরেকটি গ্র্যান্ড স্লামের স্পর্শের সুযোগ পাওয়ার আগে আলকারাজের সামনে এবার বড় বাধা কিংবদন্তি জোকোভিচ। গ্র্যান্ড স্লামের বিচারে যিনি যৌথভাবে ২২ শিরোপা নিয়ে আরেক কিংবদন্তি রাফায়েল নাদালের সঙ্গে শীর্ষে।
আগামী শুক্রবার জোকোভিচের মুখোমুখি হবেন আলকারাজ। সেমির ম্যাচ নিয়ে স্প্যানিশ তারকা বলেছেন, ‘আপনি যদি সেরা হতে চান, তাহলে সেরা খেলোয়াড়কে হারাতে হবে। বিশ্বের সেরাদের একজন জোকোভিচ। ম্যাচটির জন্য উন্মুখ রয়েছি।’
ফ্রেঞ্চ ওপেনে নাদালকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। এ জন্য সেমিফাইনালে তাঁকে টপকাতে হবে ভবিষ্যতের তারকা আলকারাজকে। যেভাবে দুর্দান্ত ছন্দে আছেন, তাতে মনে হয় স্প্যানিশ তারকাকে হারাতে পারলে নিজের মুকুটে আরেকটি পালক যোগ করতে পারবেন তিনি। রোজা গারোয় চ্যাম্পিয়ন হতে পারলে ২৩ গ্র্যান্ড স্লাম জেতা একক খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে চার গ্র্যান্ড স্লামে ৩টি করে শিরোপা জেতা প্রথম খেলোয়াড় হবেন সার্বিয়ান তারকা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে