
লেভার কাপ শুরু হচ্ছে আগামী শুক্রবার। এই টুর্নামেন্ট দিয়েই টেনিস ক্যারিয়ারের ইতি টানবেন কিংবদন্তি রজার ফেদেরার। টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচই খেলবেন তিনি। তাই ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে বন্ধু রাফায়েল নাদালের সঙ্গে ডাবলস খেলতে চান ফেদেরার।
টুর্নামেন্ট শুরুর আগে গত বুধবার সংবাদ সম্মেলনে এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ফেদেরার। আগেই অবসরের ঘোষণা দেওয়ায় তাই শেষ ম্যাচটিতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও বন্ধু নাদালের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ২০ গ্র্যান্ড-স্লাম জয়ী এই টেনিস তারকা বলেছেন, ‘এটি এমন এক ইভেন্ট, যেখানে বিশৃঙ্খলা করা ঠিক হবে না। তবে আমার সীমাবদ্ধতাও জানা আছে। আমি খুবই বিচলিত। কেননা, দীর্ঘদিন ধরেই খেলি না। তবে এটা পরিষ্কার, নাদালের সঙ্গে ডাবলস খেলাটা সবচেয়ে সুন্দর মুহূর্ত হতে যাচ্ছে। কারণ, সে আমার দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। আর ম্যাচটি এমনভাবে খেলতে চাই, যেন ভক্ত ও আমি খুশি হতে পারি। এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
ম্যাচটি দিয়েই তাঁর বর্ণাঢ্য এক টেনিস ক্যারিয়ারের অবসান হবে। অনেক দিন ধরেই হাঁটুর চোটের সঙ্গে সংগ্রাম করছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়ায় টুর্নামেন্টের সব ম্যাচ খেলবেন না এই সুইজারল্যান্ড কিংবদন্তি। তাঁর পরিবর্তে সিঙ্গেল খেলবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি। এর জন্য দুই দলের ক্যাপ্টেন বিওন বোর্গ ও জন ম্যাকেনরোর অনুমিতও নিয়েছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে