জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬–৩, ৬–৭ (৪–৭) ও ৬–৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি।
সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩–০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬–৩ গেমে।
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬–৭ (৪–৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।
তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬–৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন।
জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে