নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের সম্মিলিত একক গ্র্যান্ড স্লাম শিরোপা ৪৬টি। কোনো প্রদর্শনী ইভেন্টের মর্যাদা বাড়ানোর জন্য এই দুই তারকাকে খেলানোর চেয়ে ভালো আর কী হতে পারে!
চলতি বছরের অক্টোবরে সৌদি আরবে হতে যাওয়া ‘সিক্স কিংস স্লাম’ টুর্নামেন্টে বর্ষীয়ান এই দুই তারকা তো খেলবেনই, তাঁদের সঙ্গে থাকবেন দুই টেনিস সেনসেশন কার্লোস আলকারাস, ইয়ানিক সিনার এবং দানিল মেদভেদেভ ও হোলগার রুন।
২০২৩-২০২৭ সাল পর্যন্ত জেনারেশন নেক্সট এটিপি ফাইনালের আয়োজন স্বত্ব পেয়েছে সৌদি আরব। সবকিছু ঠিক থাকলে ডব্লুটিএ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের আয়োজন স্বত্ব পেতে যাচ্ছে সৌদি আরব। এ নিয়ে সাম্প্রতিক সোচ্চার হয়েছেন মেয়েদের টেনিসের দুই কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্ট। যে দেশে নারী-পুরুষের অধিকার সমান নয়, সেই দেশকে মেয়েদের এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব দিতে যাওয়ায় তাঁরা সমালোচনা করেন ডব্লুটিএ’র। এরই মধ্যেই সিক্স কিংস স্লাম আয়োজন এবং সেখানে এটিপি টেনিসের শীর্ষ তারকাদের খেলার ঘোষণা দিল সৌদি আরব।
খেলাধুলা নিয়ে সৌদি আরবের উচ্চাভিলাষ নতুন কিছু নয়। বৈশ্বিক তারকাদের অংশগ্রহণে ফর্মুলা ওয়ান কিংবা বক্সিংয়ের আয়োজন নিয়মিতই হয় দেশটিতে। সৌদি প্রো লিগে খেলার জন্য গত বছর নেইমার, বেনজেমা, সাদিও মানেরা পাড়ি জমিয়েছেন দেশটিতে। ২০৩৪ বিশ্বকাপসহ ক্রীড়াঙ্গনের বেশ কিছু বড় ইভেন্ট হবে মরুর দেশটিতে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে