জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ পদক জিতলেন যুক্তরাস্ট্রের সিমোন বাইলস। ২৭ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট তৃতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকসের অল-অ্যারাউন্ড ইভেন্টে দুটি সোনা অর্জন করলেন।
চেকস্লোভাকিয়ার ভেরা কাসলাভস্কা ও সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনা পর পর দুই অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। বাইলস করলেন রিও ও প্যারিসে। মাঝে টোকিও অলিম্পিকে দলগত ইভেন্টের খেই হারান। পরে নিজের নামই প্রত্যাহার করে নিয়েছিলেন। প্যারিসে হলো তাঁর রাজসিক প্রত্যাবর্তন।
৫৯.১৩১ স্কোর গড়ে স্বর্ণ জেতেন বাইলস। অলিম্পিক ষষ্ঠ অলিম্পিক জয়ের পথে পেছনে ফেলেছেন ব্রাজিলের রৌপ্যজয়ী রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) ও তাঁরই স্বদেশি ব্রোঞ্জজয়ী সুনিসা লিকে (৫৬.৪৬৫)। এবারে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা তার।
সব মিলিয়ে ক্যারিয়ারে অলিম্পিকে ৯ পদক জেতেন বাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিস্ময়কর ২৩ স্বর্ণপদক রয়েছে তার ঝুলিতে। প্যাসিফিক রিম চ্যাম্পিয়নশিপে আরও দুটি স্বর্ণপদক। সব মিলিয়ে মেজর ইভেন্টে ৩১ স্বর্ণ, ৫ রুপা এবং ৫ ব্রোঞ্জ জিতে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই মার্কিন জিমন্যাস্ট তারকা।
অলিম্পিক জিমন্যাস্টিকসে ষষ্ঠ স্বর্ণ পদক জিতেই গলায় ‘গ্রেটেস্ট অব অলটাইম’ (গোট) লকেট পরে নেন বাইলস। নেকলেসে রয়েছে ৫৪৬টি হিরা খচিত একটি ছাগলের ছবি আঁকা লকেট। বুঝিয়ে দিলেন তিনিই সর্বকালের সেরা জিমন্যাস্ট। স্বর্ণ জয়ের পর বাইলস বললেন, ‘আমি ঠিকই করে রেখেছিলাম, সবকিছু ভালো হলে আমি এই গোট নেকলেসটা পরব।’
রেবেকার সঙ্গে লড়াইটা সহজ ছিল না বললেন বাইলস, ‘আমি রেবেকার সঙ্গে আর কোনো প্রতিযোগিতায় লড়তে চাই না। আমি ক্লান্ত! তিনি আমার খুব কাছাকাছি ছিলেন। তার সঙ্গে লড়াই করে জিততে পেরে রোমাঞ্চিত এবং গর্বিত। যদি সত্যি বলি, এটা ছিল বেশ অস্বস্তিকর।’

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে