
আগের দিন আজকের পত্রিকাকে আইরিন রিয়া শুনিয়েছিলেন চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার আশা। যদিও সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশকে আজ ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের চ্যাম্পিয়ন হয়েছে চায়নিজ তাইপে। পুরো আসরে দুর্দান্ত খেলে আসা বাংলাদেশের মেয়েরা শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত রুপা নিয়েই সন্তুষ্ট থাকলেন।
জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য স্বপ্নের মতো। সোনা জয়ের লড়াইয়ে প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে জাহিদ হোসেন রাজুর দল। এর ফলও মেলে দ্রুত। খেলার ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড অর্পিতা পাল। শুরুর এই লিডে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো ইতিহাস গড়তে যাচ্ছে।
তবে গোল হজম করার পর দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় শক্তিশালী চায়নিজ তাইপে। বাংলাদেশের রক্ষণভাগের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সাফল্য পায় প্রতিপক্ষ। ১৭ মিনিটে ওয়াং ইউ-চিউর ফিল্ড গোলে ১-১ সমতায় ফেরে চায়নিজ তাইপে। এরপর দুই দলই সতর্ক হয়ে যায়। ফলে প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল হয়নি।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় মূলত তৃতীয় কোয়ার্টারে। এই সময়ে বাংলাদেশের রক্ষণভাগের কিছুটা মনোযোগহীনতার সুযোগ নেয় চায়নিজ তাইপে। ৩২ মিনিটে মাও ই-সুয়ান একটি চমৎকার ফিল্ড গোল করে তাঁর দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে বাংলাদেশ যখন ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করছিল, ঠিক তখনই ৪০ মিনিটে হুয়াং ইউ-তিং আরও একটি ফিল্ড গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। মূলত এই গোলেই বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়।
শেষ কোয়ার্টারে ব্যবধান কমাতে বাংলাদেশ বেশ কিছু আক্রমণ চালালেও চায়নিজ তাইপের জমাট ডিফেন্স এবং গোলকিপারকে পরাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
ফাইনালে হারলেও এই টুর্নামেন্ট বাংলাদেশ নারী হকির জন্য এক বড় প্রাপ্তি। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্টে নেমে কেইবা ভেবেছিল এশিয়ান গেমসের মতো মঞ্চে জায়গা করে নেবে বাংলাদেশ। আবার ফাইনালও খেলবে।
এই চায়নিজ তাইপের বিপক্ষেই ৫-৫ গোলে ড্র করে এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা করে বাংলাদেশ। পুলপর্বে পরে উজবেকিস্তানকে ৩-২ গোলে ও হংকংকে ২-১ গোলে হারিয়ে কাটে এশিয়ান গেমসের টিকিট। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় হবে এশিয়ান গেমস।
স্বপ্ন পূরণ করলেও আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। নতুন করে আবার স্বপ্ন দেখতে থাকে শিরোপা জেতার। সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে সেই বার্তাই দেয়। শেষটা সুন্দর না হলেও টুর্নামেন্ট অবশ্যই বাংলাদেশের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে। অর্পিতা-রিয়াদের তাই মাথা উঁচু রাখাই শ্রেয়।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে