টোকিও অলিম্পিকে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। একক ইভেন্টের প্রথম রাউন্ডে আজ গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান তিনি।
ইয়েমোনোস হিমাপার্কে টম হলের সঙ্গে প্রথম সেট ১-১-এ ড্র করেছিলেন রোমান। দুজনই করেন ২৮ স্কোর।
দ্বিতীয় ও তৃতীয় সেটে এগিয়ে থেকে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন রোমান। দুই সেটেই তাঁর পয়েন্ট ছিল ২৭। এই দুই সেটে টম হল স্কোর করেন ২৫ ও ২৬ পয়েন্ট করে।
চতুর্থ সেটে ছন্দপতন ঘটে রোমানের। এ সেটে তাঁর পয়েন্ট ছিল ২৫। টম হল ২৭ স্কোর করলে খেলা গড়ায় শেষ সেটে। সেই সেটে টম হলকে কোনো সুযোগই দেননি রোমান। ২৯ স্কোর করে জিতে নেন ম্যাচ। শেষ সেটে টমের পয়েন্ট ছিল ২৭।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪১ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে