
বয়স যে শুধু একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন শেলি-অ্যান-ফ্রেজার-প্রাইস। ২০২২ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এই জ্যামাইকান দৌড়বিদ। ১০০ মিটারে পঞ্চমবারের মতো সোনা জিততে তিনি সময় নিয়েছেন রেকর্ড ১০.৬৭ সেকেন্ড।
শেলির জন্য শুধু বয়সই বাধা ছিল না সন্তান জন্মের পর ফিটনেস নিয়ে অ্যাথলেটিকসে নামাটাও ছিল একটি চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ এবার উতরে গিয়েছেন তিনি। দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি বলেছেন, ‘আমার অর্জিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপাগুলোর মধ্যে এটিই অন্যতম, কারণ ৩৫ বছর বয়সে এসে এই কীর্তি গড়েছি। হ্যাঁ, ৩৫-ই বলছি। যখনই সুস্থ থাকব, তখনই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ক্ষুধার্ত, সব সময় উন্নতি করার জন্য উন্মুখ আছি। সব সময় বিশ্বাস করি আরও জোরে দৌড়াতে পারি। নিজের ওপর যেদিন এই বিশ্বাস থাকবে না, সেদিন আর ট্র্যাকেই নামব না।’
সবচেয়ে বেশি বয়সে ১০০ মিটার ইভেন্টে সোনা জেতার রেকর্ড ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেই গড়েছেন শেলি। এবার রেকর্ডটি আরও বাড়িয়ে নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না এত কম সময়ে নিজেকে পোডিয়ামের সামনে দেখতে পারব। ৩৫ বছর বয়সে এসেও এমন পারফর্ম বাচ্চার মা হয়েও আশা করি বিশ্বের অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারব।’
এ ইভেন্টে ব্যক্তিগত রেকর্ড গড়েও দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শেরিকা জ্যাকসনকে। তিনি ১০.৭৩ সেকেন্ড নিয়েছেন দৌড় শেষ করতে। আর শেলি ও শেরিকার স্বদেশি এলেইনি থম্পসন-হেরা ব্রোঞ্জ জিতেছেন ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে। প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কোনো দেশের নারী দৌড়বিদ একই ইভেন্টে একসঙ্গে তিনটি পদকই জিতেছেন। ১০০ মিটারে এমন রেকর্ড এক দিন আগেই গড়েছেন যুক্তরাষ্ট্রের পুরুষ দৌড়বিদেরা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে