আগের দিন সিঁড়ি ভাঙতে গিয়ে পড়ে গিয়েছিলেন। ওই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বটে, কিন্তু কেউ কল্পনাও করেননি সবাইকে ছেড়ে চলে যাবেন রফিকুল ইসলাম টিপু। কিন্তু এক দিন পরই আজ না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। দুপুর ৩টা ৩ মিনিটে আজগর আলী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন ক্রীড়াঙ্গনে সবার পরিচিত ‘টিপু ভাই’।
আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী টিপুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রফিকুল ইসলাম টিপু ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিতপ্রাণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের টেবিল টেনিস ও আর্চারিসহ অন্যান্য খেলার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মধ্য দিয়েই ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।’
আর্চারির সঙ্গে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছিলেন টিপু। রফিকুল ইসলাম টিপুর নামাজে জানাজা শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স আজ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে