
প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন উগান্ডার সেই অ্যাথলেট রেবেকা চেপ্টেগি। আজ খবরটি নিশ্চিত করেছেন দেশটির অলিম্পিক কমিটির প্রধান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে উগান্ডার অলিম্পিক কমিটির প্রধান ডোনাল্ড রুকারে লেখেন, ‘বয়ফ্রেন্ডের হাতে হামলার শিকার অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপ্টেগির মর্মান্তিক বিদায়ের খবর শুনলাম আমরা।’
আগুনে ৩৩ বছর বয়সী চেপ্টেগির শরীরের প্রায় শতাংশ পুড়ে গেছে। আজ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কেনিয়ার এলডোরেক্টের রিফ্ট ভ্যালি শহরের মই টিটিচ অ্যান্ড রেফারেল হাসপাতালের (এমটিআরএইচ) ভারপ্রাপ্ত প্রধান। গুরুতর আহত অবস্থায় এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন চেপ্টেগি। হাসপাতালের এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাঁর (চেপ্টেগি) সমস্ত অঙ্গ পুড়ে গেছে।’
পুলিশ জানিয়েছে, চেপ্টেগির সঙ্গী ডিকসন এনদিয়েমা মারাঙ্গাচ নামে একজন এমন নির্মম ঘটনাটি ঘটিয়েছেন। কেনিয়ার পশ্চিমের ট্রান্স-এনজোইয়ারের এনদেবেস শহরে গত রোববার নিজ বাড়িতে চেপ্টেগির গায়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন এনদিয়েমা মারাঙ্গাচ। গত আগস্টে শেষ হওয়া প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে ৪৪ নম্বরে হয়ে দৌড় শেষ করেছিলেন চেপ্টেগি। এর কয়েক সপ্তাহ পর সঙ্গীর হাতে জীবনটা হারালেন তিনি।
কেনিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, চেপ্টেগিকে আগুন দেওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁর মেয়ে। নির্যাতনের শিকার মাকে ছটফট করতে দেখেছে সে। কেনিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড’কে চেপ্টেগির মেয়ে বলেছে, ‘আমার মাকে উদ্ধারের চেষ্টার সময় সে (এনদিয়েমা মারাঙ্গাচ) আমাকে লাথি মেরে সরিয়ে দেয়। আমি ওই সময় সাহায্যের জন্য কান্না করেছি। প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। তারা এসে পানি দিয়ে আগুন নিভিয়েছে। কিন্তু ততক্ষণে সব শেষ।’ সংবাদমাধ্যম চেপ্টেগির মেয়ের নাম প্রকাশ করেনি। এনদিয়েমা মারাঙ্গাচও ঘটনাস্থলে আহত হয়েছেন। তার শরীরেরও ৩০ শতাংশ পুড়ে গেছে।
বছর দু-এক আগে কেনিয়ায় জন্ম অ্যাথলেট দামারিস মুতুয়ার মৃতদেহ পাওয়া গিয়েছিল দেশটির শহর ইটেনের রিফ্ট ভ্যালিতে। এই স্থানটিতে থাকেন বিশ্বের বিখ্যাত সব অ্যাথলেট। সেখানে প্রায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ২০২১ সালে ইটেনে নিজের ঘরে ছুরিকাঘাতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল কেনিয়ার দৌড়বিদ ২৫ বছর বয়সী আগনেস টিরপকে। এই হত্যাকাণ্ডের জন্য আঙুল উঠে তাঁর স্বামীর ওপর। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত কেনিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ১৫ বছর বয়স থেকে দেশটির ৩৪ শতাংশ নারী শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে