
সিলেটে গত পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। সিরিজ জিততে এখন নিগার সুলতানা জ্যোতির দলের বাকি দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। আজ সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কনফারেন্স লিগ, আইপিএলের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| মেয়েদের দ্বিতীয় টি-টোয়েন্টি | বাংলাদেশ-শ্রীলঙ্কা | বেলা ১টা ৩০ মিনিট | টি স্পোর্টস ইউটিউব |
| আইপিএল | গুজরাট-বেঙ্গালুরু | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ ও ২ |
| উয়েফা ইউরোপা লিগ (সেমিফাইনাল: প্রথম লেগ) | স্পোর্টিং ব্রাগা-ফ্রেইবুর্গ | রাত ১টা | সনি টেন ১, ২ ও ৩ |
| উয়েফা কনফারেনস লিগ | শাখতার দোনেৎস্ক-ক্রিস্টাল প্যালেস | রাত ১টা | সনি টেন ৫ |

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪২ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে