সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা গত সপ্তাহে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, দ্রুতই তাঁরা কয়েকটি ফেডারেশনে অ্যাডহক কমিটি করে দেবেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কমিটির দেখা নেই। উল্টো বিভিন্ন ফেডারেশনের সঙ্গে ম্যারাথন সভা করাতেই যেন মন দিয়েছে সার্চ কমিটি। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে আরও ২৫টি ফেডারেশনকে ডেকেছে এই বিশেষ কমিটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শুরু হবে সেই সভা, চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নামে স্থবিরতা। ফুটবল, ক্রিকেট আর কয়েকটি খেলা ছাড়া বাকি খেলাগুলো একেবারে বন্ধ। এই স্থবিরতা কাটাতে কাজ করছে ক্রীড়াঙ্গনে সংস্কারের দায়িত্বে থাকা সার্চ কমিটি। দ্রুতই এই স্থবিরতা কাটিয়ে নতুন কমিটি দেওয়া তাদের মূল লক্ষ্য হলেও আপাতত ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেই ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
প্রথম পর্যায়ে ৯টি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি। যেখানে তিন দফায় হকি, বিলিয়ার্ড-স্নুকার, দাবা, অ্যাথলেটিকস, কাবাডি, স্কোয়াশ, টেনিস, ফেন্সিং ও ব্রিজ ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে তারা। এরপর আরও পাঁচ ধাপে ১৫ ফেডারেশনের সঙ্গে বসে সার্চ কমিটি। যেখানে সভা হয় বাস্কেটবল, টেবিল টেনিস, ভারোত্তোলন, সাঁতার, উশু, বক্সিং, ভলিবল, রোলার স্কেটিং, শুটিং, জুডো, কারাতে, তায়কোয়ান্দো, রোইং, রেসলিং এবং শরীর গঠন ফেডারেশনের সঙ্গে।

২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১৬ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩ ঘণ্টা আগে