ক্রীড়াঙ্গনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ক্রীড়াবিদরা পান ব্লু পদক। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই স্বীকৃতির প্রচলন আছে। প্রথমবারের ব্লু দেওয়া শুরু হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতেও। আর বিকেএসপির ইতিহাসে প্রথম ছাত্র হিসেবে ব্লু পেলেন তিরন্দাজ দিয়া সিদ্দিকী।
সর্বমোট ১৫০০ ক্রীড়াবিদের মধ্যে সেরা হয়েছেন টোকিও অলিম্পিকে খেলা তিরন্দাজ দিয়া। তিনটি ক্যাটাগরিতেও হয়েছেন সেরা। ২১ ডিসিপ্লিনে যারা সেরা হয়েছেন, তাদের সবার হাতে বৃহস্পতিবার পুরস্কার তুলে দেওয়া হয়। ব্লু পেয়েছেন কেবল দিয়া। ২০২১ সালের সেরা পারফর্মার হয়েছেন দিয়া।
আন্তর্জাতিক সাফল্যের সঙ্গে নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন স্বীকৃতিতে দারুণ উচ্ছ্বসিত দিয়া। আজকের পত্রিকাকে জানালেন, ‘প্রথম সব কিছুতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পরে হয়তো অনেকেই ব্লু পাবে কিন্তু সবাই বলবে দিয়া এখানে প্রথম। আমাদের ডিজি স্যার (ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক) বললেন দিয়া ভালো করছে, আর্চারি ভালো করছে। এ এক অন্যরকম অনুভূতি।’
ব্লুয়ের পাশাপাশি কালার পেয়েছেন তিন খেলোয়াড়। বিকেএসপি শিক্ষার্থীদের মধ্যে যারা জাতীয় পর্যায়ে রেকর্ড গড়েছেন তারাও পেয়েছেন পদক।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৫ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৪৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে