
দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলিকে সব ধরনের শুটিং কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের ষষ্ঠ সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই আদেশ জানানো হয়েছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলি প্রশিক্ষণ ক্যাম্পের 'কোড অব কন্ডাক্ট' বা আচরণবিধির সাতটি ধারা লঙ্ঘন করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি ফেডারেশন কার্যালয়ে তদন্তে আসা পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যদের প্রতি অশালীন, অপমানজনক এবং আক্রমণাত্মক আচরণ করেন তিনি। এই আচরণ ফেডারেশনের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে বলে চিঠিতে দাবি করা হয়।
গত ১ জানুয়ারি কলিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এর আগে তিনিসহ আরও অনেকেই ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, যা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। হায়দারকে পরে ফেডারেশন থেকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।যদিও ফেডারেশন তাদের চিঠিতে কলির শাস্তিকে সম্পূর্ণ 'আচরণবিধি ভঙ্গ' ও 'অশোভন আচরণ' হিসেবেই চিহ্নিত করেছে।
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.২০ ও ১৬.২১ ধারা মোতাবেক নেওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী এক বছর কোনো ঘরোয়া বা আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না কলি।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৭ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৯ ঘণ্টা আগে