
অলিম্পিকের চ্যাম্পিয়ন অ্যাথলেটরা শুধু পদকই পান, প্রাইজমানি নয়। তবে অলিম্পিকের ১২৮ বছরের ইতিহাসের ধারা ভেঙে ২৬ জুলাই শুরু হতে যাওয়া প্যারিস অলিম্পিক গেমসে অ্যাথলেটিকসের চ্যাম্পিয়নদের আর্থিকভাবে পুরস্কৃত করবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। অ্যাথলেটিকসের ৪৮ ইভেন্টের চ্যাম্পিয়নদের প্রত্যককে সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার। আজ এই ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস।
অ্যাথলেটিকসের ৪৮ চ্যাম্পিয়নকে ৫০ হাজার করে অর্থ পুরস্কার দেওয়ার জন্য ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের খরচ হবে ২৪ লাখ ডলার। প্রতি চার বছরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যে বরাদ্দ দেয়, সেখান থেকেই এই অর্থের সংস্থান করবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। এর মধ্য দিয়ে অলিম্পিক চ্যাম্পিয়নদের আর্থিকভাবে পুরস্কৃত করা প্রথম আন্তর্জাতিক ফেডারেশন হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস।
অ্যাথলেটিকসের চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা গেলে রৌপ্য কিংবা ব্রোঞ্জজয়ীদের নয় কেন? ওয়ার্ল্ড অ্যাথলেটিকস জানিয়েছে, প্যারিস অলিম্পিকে শুধু চ্যাম্পিয়নদের প্রাইজমানি দেওয়া হবে। পরে তথা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে সংস্থা অর্থ দেওয়া শুরু করবে রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদেরও।
অলিম্পিক গেমস অ্যাথলেটিকসের চ্যাম্পিয়নদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো জানান, অ্যাথলেটদের ক্ষমতায়ন এবং তাঁরা অলিম্পিক গেমসের সাফল্যে তাঁদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটার স্বীকৃতি দেওয়া, সর্বোপরি অ্যাথলেটিকসের জন্যই অলিম্পিক গেমসে অর্থ পুরস্কার চালু করাটা গুরুত্বপূর্ণ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে