নারী না পুরুষ—ইমান খেলিফকে হয়তো জীবনের বাকি সময়েও এই বিতর্ক মাথায় নিয়ে চলতে হবে। এ আর নতুন কী তাঁর জন্য! প্যারিস অলিম্পিকে রিংয়ে নামার পর থেকেই তো লৈঙ্গিক পরিচয় বিতর্কের মধ্যে পড়তে হয়েছে আলজেরিয়ান বক্সারকে। শুরুতেই খেলিফের শক্তিশালী পাঞ্চে মাত্র ৪৬ সেকেন্ডেই কাঁদতে কাঁদতে লড়াই থেকে সরে দাঁড়ান ইতালির অ্যাঞ্জেলা কারিনি। এরপর কোয়ার্টার ও সেমিফাইনালেও দাপুটে জয়। গত পরশু মেয়েদের ৬৬ কেজি বক্সিংয়ে চীনের ইয়াং লিউকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনাও জিতেছেন খেলিফ।
২৫ বছর বয়সী বক্সারের সাফল্যের গল্পটা জীবনের অনেক বাধা পেরিয়ে আসার। রাজধানী আলজিয়ার্স থেকে ৩০০ কিলোমিটার দূরের খুব এক গরিব গ্রামে জন্ম তাঁর। তবে অজান্তেই চুলে বিনি বাঁধা ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার মেয়েটি হয়ে উঠেছেন বক্সিংয়ের কেন্দ্রীয় এক চরিত্র। তাইওয়ানের লিন ইউ-টিংয়ের পাশাপাশি লৈঙ্গিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় গত বছর খেলিফকে বাদ পড়তে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। গেমস শুরুর মাসখানেক আগে তাঁর আধা-মরুভূমি গ্রামের রক্ষণশীল গ্রামের অধিবাসীরাও চাননি, তিনি গেমসে খেলুক। এ নিয়ে খেলিফ বলেন, ‘আমি এসেছি এক রক্ষণশীল পরিবার থেকে। মেয়েরা খুব বেশি বক্সিং খেলে না, বিশেষ করে আলজেরিয়ায়। এটা কঠিন ছিল।’
শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় খেলিফ তাঁর গ্রাম বিবান মেসবাহয়ক ফুটবল খেলতেন। সেখানে মারামারিও করতেন। জোরে ঘুষি মারার অনুশীলনটা হয়তো সেখানেই আয়ত্ত করেছিলেন তিনি। ইউনিসেফকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলিফ জানান, ছোটবেলায় স্ক্র্যাপ (পরিত্যক্ত) জিনিসপত্র বিক্রি করতেন এবং তাঁর মা পাশের শহরে ঘরে তৈরি কুসকুস (চানাচুর জাতীয় আফ্রিকান খাবার) বিক্রি করতেন। বাবা ওমর শুরুতে চাননি, ইমান বক্সিং খেলুক। তবে পরে সন্তানের সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠেন তিনি। অনুশীলনে স্পৃহা দেখে ওমর একবার এএফপি’কে বলেছিলেন, তার কন্যা ‘আফ্রিকান মেয়েদের জন্য উদাহরণ’।
এক সময় বক্সিং ছেড়ে দেওয়ারও চিন্তাভাবনা করেছিলেন খেলিফ। ২০২২ সালে আলেজেরিয়ান সংবাদ সংস্থা এপিএস’কে বলেছিলেন, ‘আমার পরিবার এটা মেনে নিচ্ছিল না। সমাজ মনে করছিল, আমি ভুল কিছু করছি। তবে সেসব বাধা আমাকে আরও শক্তিশালী করেছে এবং আমার স্বপ্নপূরণে আরও বেশি প্রেরণা দিয়েছে।’ খেলিফের স্বপ্ন ছিল অলিম্পিকে সোনা জেতা। এ নিয়ে ইউনিসেফ’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সোনা জেতায় স্বপ্ন। যদি জিতি, মা ও বাবা দেখবেন, তাদের সন্তানেরা কত দূর যেতে পারেন। আমি আলজেরিয়ার মেয়ে ও শিশুদের অনুপ্রাণিত করতে চাই।’
খেলিফের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে। সেখানে তিনি নিজের ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছিলেন। গত বছর নয়াদিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালেও ওঠেন। তবে এরপর আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের লৈঙ্গিক পরীক্ষায় অযোগ্য হন খেলিফ। কিন্তু সেটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) দ্বারা স্বীকৃত না হওয়ায় প্যারিসে যেতে কোনো বাধা থাকেনি তাঁর। খেলিফ যে মেয়ে সেটির প্রমাণ দিতে ওমর এএফপিকে তাঁর জন্মসনদও দেখিয়েছিলেন। গড়ন ছেলেদের মতো হওয়ায় ছোটবেলাতেই যে খেলিফের বক্সিং ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল! তবে সেই বাধা জয় করে প্যারিসে সোনা জিতলেন তিনি। হোক না যত বিতর্ক, স্বপ্ন যে পূরণ হয়ে গেছে!

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৫ ঘণ্টা আগে