আজ রাতে ভাঙছে প্যারিস অলিম্পিক গেমসের ১৬ দিনের মেলা। গত ২৬ জুলাই রাতে প্যারিসের সিন নদীর দুই পারে ঝাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবারের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। তারার মেলা বসবে আজ রাতেও। রাত ১টায় ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।
ঠিক ১০০ বছর পর তৃতীয়বার অলিম্পিক আয়োজন করেছে প্যারিস। অলিম্পিক ভিলেজে এসেছিলেন প্রায় ১০,৫০০ অ্যাথলেট। নিজেদের ইভেন্ট শেষে তাঁদের অনেকে ফিরে গেছেন নিজ দেশে। আজ সোনার নিষ্পত্তি হয়েছে ৯ টি। দিনের শুরুটা রাঙান সিফান হাসান। মেয়েদের ম্যারাথনে জিতেছেন সোনা।
৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জেতা হয়নি সিফানের। দুইবারই পোডিয়ামে দাঁড়িয়েছিলেন ব্রোঞ্জ হাতে। তবে ৩১ বছর বয়সী দৌড়বিদ এবারের প্রথম সোনা জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়ে। ফিনিশিং লাইন ছুঁতে তাঁর লেগেছে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড। ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন ইথিওপিয়ার টাইজেস্ট আসেফা। ব্রোঞ্জ জেতা কেনিয়ার হেলেন ওবিরির লেগেছে ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড।
জন্ম ইথিওপিয়ায় হলেও সিফান প্রতিনিধিত্ব করেছেন নেদারল্যান্ডসের। ম্যারাথন জিতে ৭২ বছরের এক পুরোনো রেকর্ডও স্মরণ করিয়ে দিলেন তিনি। গেমসের কোনো এক সংস্করণে ৫ হাজার মিটার, ১০ মিটার ও ম্যারাথনে পদক জেতা দ্বিতীয় অ্যাথলেট এখন সিফান। ১৯৫২ হেলসিংকি অলিম্পিকে ছেলেদের ইভেন্টে এই কীর্তি গড়েছিলেন চেক দৌড়বিদ এমিল জাতোপেক।
ফিনিশিং লাইন ছোঁয়ার পরই দুই হাত উপরে তুলে আনন্দে উদ্বেল হয়ে পড়েন সিফান। পরে নেদারল্যান্ডসের পতাকা গায়ে জড়িয়ে বলেন, ‘এটা সহজ ছিল না।’ প্যারিস অলিম্পিকের তিন ক্যাটাগরিতে ট্রেবল জেতার আশা জাগিয়েছিলেন তিনি। ১০ দিনে দৌড়েছেন ৬২ কিলোমিটারের বেশি! তবে তাতেও যে ক্লান্ত হননি, সেটি তো দেখিয়ে দিলেন। অবশ্য অনুশোচনাও রয়েছে তাঁর, ‘৫ হাজার ও ১০ হাজার মিটারে দৌড় নিয়ে অনুশোচনা হচ্ছিল আমার। নিজেকে বলছিলাম, যদি সেটি না করতাম তবে আজ (গতকাল) ভালো অনুভব করতাম। শুরু থেকে শেষটা বেশ কঠিন ছিল। প্রতিটি পদক্ষেপের সময় ভাবছিলাম, কেন এমন করলাম। কী ভুল ছিল আমার?’
অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে আগের সেরা টাইমিং ছিল ইথিওপিয়ার টিকি গেলানার। ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি সোনা জিতেছিলেন ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে। সিফান ২০২৩ লন্ডন ম্যারাথনে অভিষেকেই জিতেছিলেন সোনা। এরপর শিকাগো ম্যারাথন জিতেছিলেন দ্বিতীয় সেরা ২ ঘণ্টা ১৩ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে। এবার প্যারিস অলিম্পিক জয়ের পর বললেন, ‘লন্ডন ম্যারাথনে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। তবে আজ আরও বেশি খুশি। বিশ্বাস হচ্ছে না আমি অলিম্পিক চ্যাম্পিয়ন! ম্যারাথন অন্য কিছু। যখন আপনি ২ ঘণ্টা ২০ মিনিটে ৪২ কিলোমিটারের বেশি দৌড়াবেন, প্রতিটি পদক্ষেপকে মনে হবে কঠিন ও কষ্টকর। যখন শেষ করলাম, মুহূর্তেই মিলল মুক্তি। এটা অবিশ্বাস্য। এমনকিছু আগে কখনো মনে করিনি।’
২০২৪ অলিম্পিক শেষ ঘণ্টা বাজার মধ্যেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যানজট নিরসনে পরের অলিম্পিককে ব্যক্তিগত গাড়িমুক্ত রাখার চিন্তাভাবনা করছেন আয়োজকেরা। সেটির বাস্তবায়নে দর্শকদের গণপরিবহন ব্যবহারে বাধ্য করা হতে পারে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে