ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে একের পর এক টুর্নামেন্টে পদক খরায় ভুগতে থাকা রোমান সানা অবশেষে পাচ্ছেন সোনা জয়ের সুযোগ। রোমান ছন্দে ফিরেছেন ইরাকের সুলাইমানিতে। উঠেছেন এশিয়া কাপ আর্চারির স্টেজ টুর রিকার্ভ এককের ফাইনালে।
আজ ছেলেদের রিকার্ভ এককে স্বদেশি হাকিম আহমেদ রুবেলের মুখোমুখি হয়েছেন রোমান। রুবেলকে ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন উজবেকিস্তানের আমিরখান সাদিকভ।
ফাইনালে ওঠার লড়াইয়ে আমিরখানকে লড়াইয়ের কোনো সুযোগই দেননি রোমান। ফাইনালে উঠেছেন ৬-০ সেটে ম্যাচ জিতে। বুধবারের ফাইনালে ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে লড়বেন রোমান। একই দিনে ছেলেদের দলীয় ইভেন্টেও খেলবেন রোমানরা।
নারী কম্পাউন্ড ইভেন্টের ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্যামলী রায় ও সোমা বিশ্বাস দুজনেই হেরেছেন ভারতীয় প্রতিপক্ষের কাছে। সেমিফাইনালে ভারতের সাক্ষী চৌধুরীর কাছে ১৪৩-১৪০ পয়েন্টে হেরেছেন শ্যামলী রায়। পারনিত কাউলের কাছে ১৪৬-১৩৭ পয়েন্টে হেরেছেন সোমা বিশ্বাস। ব্রোঞ্জের লড়াইয়ে কাল মুখোমুখি হবেন শ্যামলী ও সোমা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে