
চোট থেকে লম্বা সময় পর ট্র্যাকে ফিরেছিলেন ইমরানুর রহমান। সামার অ্যাথলেটিকসে পরশু পুনরুদ্ধার করেন দ্রুততম মানবের মুকুট। আজ ২০০ মিটার স্প্রিন্টে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল নৌবাহিনীর। কিন্তু ৪০ মিনিট দৌড়ানোর পরই ট্র্যাকে পড়ে যান লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
ইমরানুর পড়ে যাওয়ার পর ২০০ মিটারে সোনা জেতেন সেনাবাহিনীর তারেক রহমান। ২২.০৪ সেকেন্ড সময় নেন তিনি। একই দলের আব্দুল মোতালেব ২২.১৩ সেকেন্ড নিয়ে দ্বিতীয় ও বিমান বাহিনীর নাঈম ইসলাম ২২.২৭ সেকেন্ড নিয়ে হয়েছেন তৃতীয়।
ইমরানুর পড়ে যাওয়াতে স্বর্ণ জিততে পেরেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসী তারেক রহমান বলেন, ‘ইমরান ভাই থাকলে হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে স্বর্ণ আমিই জিততাম।’
১০.৬৪ সেকেন্ড নিয়ে ১০০ মিটার স্প্রিন্ট জেতেন ইমরানুর। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেননি দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান। তা সত্ত্বেও সোনা জিততে পারেননি শিরিন আক্তার দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। সোনা জিততে শারিফা সময় নিয়েছেন ২৫.২৪ সেকেন্ড। সেখানে শিরিন সময় নেন ২৫.২৭ সেকেন্ড। ২৫.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় বিকেএসপির মিম আক্তার।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে