
সেমিফাইনালে ১৬০ এর মধ্যে ১৫৮ স্কোর নিয়ে করেন বাজিমাত। হতাশার টুর্নামেন্টে এক চিলতে আলো জ্বালিয়ে দেখিয়েছেন সোনা জয়ের প্রত্যাশা। কিন্তু ফাইনালে রং হারিয়ে বিবর্ণ বন্যা আক্তার ও হিমু বাছাড়। বাংলাদেশের এই জুটিকে ১৫৩-১৫১ স্কোরে হারিয়ে কম্পাউন্ড মিশ্র দলীয় ইভেন্টে সোনা জিতেছেন ভারতের দীপশিখা ও অভিষেক ভার্মা।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আর্মি স্টেডিয়ামে আজ প্রথম সেটেই তালগোল পাকিয়ে ফেলেন বন্যা-হিমু। সেই ঘাটতি পরে আর পুষিয়ে নিতে পারেননি। প্রথম ৪ শটে ভারতের দুই আর্চারের করা ৩৯ স্কোরের বিপরীতে তাঁরা করেছেন ৩৫। পরের দুই সেট ৩৯-৩৮ স্কোরে জেতে বাংলাদেশ। শেষ সেট ৩৮-৩৮ স্কোরে ড্র হওয়ায় সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে ভারত। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রুপা নিয়ে।
এই ইভেন্টে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে একটি পদকই নিশ্চিত হলো বাংলাদেশের। কম্পাউন্ড নারী একক ইভেন্টে আশা জিইয়ে রেখেছেন কুলসুম আক্তার মনি। দুপুরে সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ভারতের প্রীতিকা প্রদীপ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে