
দাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
ধর্মীয় আইনের ব্যাপারটি সামনে রেখে ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি এএফপিকে বলেন, ‘শরিয়তে (ইসলামি আইন) দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়। যা গত বছর ঘোষিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ।’
তবে কত দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। আতাউল্লাহ বলেন, ‘দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে।। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।’ এই তালেবান মুখপাত্র জানিয়েছেন, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করেনি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর ধর্মীয় দিক গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সিদ্ধান্ত নিচ্ছে। ক্রমবর্ধমান বিধিনিষেধের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। দাবা নিষিদ্ধ হওয়ার আগে, আফগান দাবাড়ুরা খেলা চালিয়ে যাওয়ার অনুমতি ও সহায়তার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে, তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে