প্রায় ৩০ বছর পর দেওয়া হলো জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে নতুন করে প্রবর্তিত হয়েছে পুরস্কারটি। এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের সেরা খেলোয়াড় হয়েছেন তিরন্দাজ রোমান সানা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
সাত ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। আজ জাপানের টোকিও থেকে ভার্চ্যুয়াল সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নির্বাচিতরা পাচ্ছেন এক লাখ টাকা ও সম্মাননা।
লিখিত ও অনলাইনে আবেদনের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে পুরস্কৃতদের। আগামীকাল শেখ কামালের ৭২ তম জন্মদিনে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার হাতে তুলে দেওয়া হবে তাঁদের। ভার্চ্যুয়ালি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পান তিরন্দাজ রোমান সানা। খেলেছেন অলিম্পিকের একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেও। ২০১৬ এসএ গেমসে দুটি সোনা জিতেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। একই গেমসে ভারোত্তোলনে সোনা জেতেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সেরাদের তালিকায় এই তিন অ্যাথলেটকেই বেছে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের অধিনায়ক আকবর আলী, দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান ও ২০২০ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের সেরা খেলোয়াড় উন্নতি খাতুন।
আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে সেরা দেশের প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান। সেরা সংগঠক হয়েছেন মনজুর কাদের ও ক্য শৈ হ্ল্য। সেরা সংগঠনের পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেরা পৃষ্ঠপোষক ওয়ালটন।
টোকিও থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, এখন থেকে প্রতি বছরই দেওয়া হবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। সাত বছর ধরে বন্ধ থাকা জাতীয় ক্রীড়া পুরস্কার দ্রুতই চালু হবেও বলে জানিয়েছেন তিনি।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার
সেরা খেলোয়াড়
রোমান সানা (আর্চারি)
মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন)
মাহফুজা খাতুন শিলা (সাঁতার)
উদীয়মান তারকা
আকবর আলী (ক্রিকেটার)
ফাহাদ রহমান (দাবা)
উন্নতি খাতুন (ফুটবল)
আজীবন সম্মাননা
কাজী সালাউদ্দিন
সেরা সংগঠক
মনজুর কাদের ও ক্য শৈ হ্ল্য
ক্রীড়া সংস্থা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
ক্রীড়া সাংবাদিক
মুহাম্মদ কামরুজ্জামান
ক্রীড়া পৃষ্ঠপোষক
ওয়ালটন

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে