
ঢাকায় আজ শেষ হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।
এই তিন আর্চারকে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন। পুরস্কার বিতরণী শেষ করে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘অলিম্পিকে স্বর্ণ পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো সুযোগ-সুবিধা থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহায়তা করব। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে স্বর্ণপদক নেই আমাদের। তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা সোনা পাব। যে তিনজন পদক পেয়েছেন, তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’
পুরস্কারের প্রতিশ্রুতি পেয়ে বন্যা আক্তার বলেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগী হতে পারব এই খেলায়। শুধু তাই নয় অনেকেই হয়তো আর্চারি ছেড়ে বিদেশে চলে যান, সে ক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কারের ঘোষণার কথা শুনে।’
এবার ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সেরা হয়েছে ভারত। ৬টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতেছে তারা। দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি সোনা, ৪টি করে রুপা ও ব্রোঞ্জ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে