গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আর্চারি থেকে রোমান সানার হঠাৎ অবসরে সরগরম হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন। রোমান বনাম আর্চারি ফেডারেশনের পাল্টাপাল্টি কথা চালাচালিতে উঠেছিল বিতর্কের ঢেউ। সেই ফেডারেশনের কাছেই ক্ষমা চেয়ে আবারও আর্চারিতে ফিরে আসতে চান রোমান। ফেরার জন্য আর্চারি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন তিনি।
রোমানের চিঠি প্রাপ্তি নিশ্চিত করেছে আর্চারি ফেডারেশন। গত ২ মে ফেডারেশন বরাবর ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেন, ‘রোমান সানার চিঠি আমরা পেয়েছি। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সে চিঠিটি দিয়েছে। আমরা এই চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি পুরো বিষয়টি দেখবেন।’
অবসরের পর তিরন্দাজদের দাবি-দাওয়া নিয়ে ফেডারেশনকে এক হাত নিয়েছিলেন রোমান। একাধিক গণমাধ্যমে আসা তাঁর সেসব বক্তব্য উসকে দিয়েছিল বিতর্কের আগুন। জবাবে পাল্টা বক্তব্য এসেছিল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছ থেকেও। রোমানকে পাগলও বলেছিলেন রাজীব উদ্দিন।
ফেডারেশনকে পাঠানো চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশসেরা এই আর্চার। একই সঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন।
কিন্তু ক্ষমা চাওয়ার পরও রোমানকে নিয়ে যে রাজীব উদ্দিনের ক্ষোভ কমছে না এবং দ্রুত রোমানের ক্ষমা মুক্তি ঘটবে এমন ইঙ্গিতই মিলছে সাধারণ সম্পাদকের পরবর্তী কথায়। রাজীব উদ্দিন বলেছেন, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে