তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন টোকিও অলিম্পিকের নারী টেনিসের অন্যতম ফেবারিট জাপানি তারকা ওসাকা। নিজ দেশে সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা।
অবসাদে মাঝপথেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। একই কারণে উইম্বলডনের মঞ্চেও দেখা যায়নি তাঁকে। তবে নিজ দেশ জাপানে আয়োজিত অলিম্পিক দিয়ে আবার কোর্টে ফিরেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। অলিম্পিক দিয়ে নিজের ফেরা নিয়ে ওসাকা বলেছিলেন, ‘যে টুর্নামেন্টেই আমি খেলি না কেন দেশের পতাকা আমার নামের পাশেই থাকে। কিন্তু এই পরিসরটা আমার কাছে অনেক বড়। অলিম্পিক এমন কিছু ৮ বছর ধরে আমি যার অপেক্ষায় আছি।’
অপেক্ষার অলিম্পিকে ঠিকভাবেই এগোচ্ছিলেন ওসাকা। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও পেয়েছিলেন দুর্দান্ত জয়। তবে পা হড়কেছেন তৃতীয় রাউন্ডে। র্যাঙ্কিংয়ের ৪২তম প্রতিযোগী ভোন্দ্রুসোভার কাছে হেরে শেষ পর্যন্ত নিজ দেশে সোনা জেতার লড়াইয়ে টিকে থাকা হলো না ওসাকার।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে