
এশিয়া কাপ স্টেজ-ওয়ান আর্চারির দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ইভেন্টে সোনা জয়ের যেমন সুযোগ আছে, আবারও দুই ইভেন্টে ব্রোঞ্জও জিততে পারেন বাংলাদেশের তিরন্দাজেরা।
ইরাকের বাগদাদে আজ ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে আজ উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফকে নিয়ে গড়া ছেলেদের রিকার্ভ দল। গতকাল কোয়ালিফিকেশন রাউন্ডে ১৯৪৫ স্কোর করে ছয় দলের ভেতর দ্বিতীয় হয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সরাসরি খেলে সেমিফাইনালে। ২৫ ফেব্রুয়ারি ফাইনালের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
গতকাল বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের রিকার্ভ দল। সেমিতে উঠে উজবেকিস্তানের কাছে আজ ৩-৫ সেটে হেরে যান দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানা নিশারা। ব্রোঞ্জের লড়াইয়ে ২৫ ফেব্রুয়ারি স্বাগতিক ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
মেয়েদের দলগত ইভেন্টে না পারলেও সাগর ইসলামকে নিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে ফাইনালে উঠেছেন দিয়া। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে ৪-৪ সেটে ড্র হওয়ার পর টাইব্রেকার জিতে সেমিতে ওঠেন দিয়া-সাগর। সেমিতে উজবেকিস্তানকে ৫-৩ সেটে হারান দুই তিরন্দাজ। ২৫ ফেব্রুয়ারি এই ইভেন্টেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
কম্পাউন্ড ইভেন্টেও ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশে। কম্পাউন্ডের দ্বৈত মিশ্র ইভেন্টে ভারতের কাছে ১৫৭-১৪৬ স্কোরে হেরে যান তপু রায় ও মেঘলা রানী। ২৪ ফেব্রুয়ারি ব্রোঞ্জের লড়াইয়ে ইরাকের বিপক্ষে খেলবেন তপু-মেঘলা।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে