
জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য অপেক্ষার প্রহর গুনতে হলেও নিয়মিতভাবেই আয়োজন করা হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। গতবার এই পুরস্কার পেয়েছিলেন ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠান। তৃতীয়বারের মতো এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি প্রতিষ্ঠান।
৫ আগস্ট শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়ার কথা আছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠান উপলক্ষে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে সেরা ক্রীড়াবিদ হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ, নারী ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন ও ২০১৯ এসএ গেমসে দেশকে স্বর্ণপদক এনে দেওয়া ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। ক্রিকেটে এ বছর অসাধারণ ফর্মে আছেন তাসকিন। জিম-আফ্রো টি-টেন ক্রিকেটে ১১ উইকেটে নিয়ে ফিরেছেন দেশে। গত বছর নারী সাফে ৮ গোল করে দেশকে প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছেন সাবিনা।
আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ হকির কিংবদন্তি ও আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক। ক্রীড়া সংগঠক হিসেবে হকির তৃণমূল নিয়ে কাজ করা ফজলুর রহমান (ফজলু ওস্তাদ) ও কলসিন্দুরে নারী ফুটবল জাগরণে নেপথ্যে কাজ করা মালা রানীও পাচ্ছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার।
উদীয়মান খেলোয়াড় হিসেবে টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ও হকির আমিরুল ইসলাম পাবেন এই পুরস্কার। সেরা ফেডারেশনের পুরস্কার উঠবে আর্চারি ফেডারেশনের শোকেসে। প্রথমবারের মতো সংযোজন ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি। সেই পুরস্কার পাবেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন গুণী ফটোসাংবাদিক ও মুক্তিযোদ্ধা খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া পৃষ্ঠপোষকের স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। পুরস্কার বিজয়ী প্রত্যেকেই এবারও পাচ্ছেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদ। পুরস্কারের সম্মাননা বাড়ানো যায় কি না, সেই প্রশ্ন অবশ্য উঠেছিল আজকের অনুষ্ঠানে। সেই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের অর্থের পরিমাণটা সমান। তবে জাতীয় ক্রীড়া পুরস্কারের পরের স্তরই জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থের পরিমাণ বাড়লেই জাতীয় ক্রীড়া পরিষদের অর্থের পরিমাণ বাড়তে পারে।’
শেখ কামাল পুরস্কার বিজয়ীরা:
১. আজীবন সম্মাননা: আবদুস সাদেক
২. খেলোয়াড়/ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
৩. উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম
৪. ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার ও ফজলুল ইসলাম
৫. ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ আর্চারি ফেডারেশন
৬. ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)
৭. ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ
৮. ক্রীড়া ধারাভাষ্যকার: আতহার আলী খান

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে