২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে