
বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন দোকান ভাড়া নিয়ে এক মাস ধরে চলছে বিতর্ক। নামমাত্র ভাড়া কিংবা যে পরিমাণ অর্থ দোকান ভাড়া থেকে আসে, সেটার সুষ্ঠু বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার সেখানে তদারকি করতে হাজির হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘুরে ঘুরে কয়েকটি দোকান পরিদর্শন করেন এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। সব দেখে, শুনে তিনি রীতিমতো হতবাক।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আসিফ বড় বিস্ময় নিয়ে লিখেছেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে! আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে।’
আগের নির্ধারিত মূল্যকে বাড়িয়ে নতুন করে দোকানের ভাড়া নির্ধারণ এবং দোকান ভাড়া থেকে অর্জিত অর্থের সুষ্ঠু বণ্টন নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘এই ভাড়ার সঙ্গে এনএসসি থেকে কেউ জড়িত কি না, সেটা আমরা খতিয়ে দেখব। এখানে এক হাজারের ওপর দোকান আছে। সারা দেশে এমন অনেক দোকান আছে। আমাদের হয়তো সব জায়গায় গিয়ে দেখা সম্ভব নয়। তবে আমরা একটা জরিপ করব। দেখুন, অনেক ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। আমরা এই ভাড়ার টাকাটা তাদের জন্য এবং ক্রীড়ার উন্নয়নে ব্যয় করতে চাই। আর আগের যে দাম রয়েছে, সেটা খুবই পুরোনো। আমরা বর্তমান বাজারের সঙ্গে মিল রেখে ভাড়া ঠিক করব। প্রাথমিকভাবে আমরা এটা ঠিক করেছি। এখন কীভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, সেটা নিয়ে কাজ করব।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে