
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। একইসঙ্গে তিনি ৯ খেলার একটি গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন। এটি ফাহাদের ক্যারিয়ারের দ্বিতীয় জিএম নর্ম। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা থেকে তিনি প্রথম নর্ম পেয়েছিলেন।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন ফাহাদ রহমান। গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য তার আরও একটি ৯ খেলার নর্ম এবং রেটিং ২৫০০ হওয়া প্রয়োজন।
আজ স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ (রেটিং-২৪২৪) কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ৫৯ চালে ইরানের আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে (রেটিং-২৪৫৩) হারান। বিকেলে শেষ রাউন্ডের খেলায় ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিপক্ষে খেলে ১০ চালের মাথায় ম্যাচটি ড্র করেন।
এই ইভেন্টে বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের মোট ১০ খেলোয়াড় অংশ নেন। যার মধ্যে ৩ গ্র্যান্ডমাস্টার, ৪ আন্তর্জাতিক মাস্টার, ২ ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টার ছিলেন।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
১৫ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩৬ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে