
মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—দুই দলেরই পয়েন্ট ৪। মুম্বাই খেলেছে ৯ ম্যাচ। আর লক্ষ্ণৌ খেলেছে ৮ ম্যাচ। তবে নেট রানরেটের কারণে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে মুম্বাই ও লক্ষ্ণৌ। আজ যে দল হারবে, তার বাদ পড়া অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে মুম্বাই ইন্ডিয়ানস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় (বাংলাদেশ সময়) | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| ডিপিএল | আবাহনী-ঢাকা লেপার্ডস | সকাল ৯টা | টি-স্পোর্টস |
| আইপিএল | মুম্বাই-লক্ষ্ণৌ | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | চেলসি-নটিংহাম | রাত ৮টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | এভারটন-ম্যানসিটি | রাত ১টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৮ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে