
ছয়-সাত মাস পর টেস্ট খেলছে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুতে ২ উইকেট হারালেও দলের ওপর কোনো চাপ অনুভূত হতে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ২ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। শান্ত ও মুমিনুল ৬২ ও ৪৫ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনের খেলা সাড়ে চারটা-পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক তার কয়েক ঘণ্টা পর মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস-কলকাতা নাইট রাইডার্স। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দিল্লি-কলকাতা ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| মিরপুর টেস্ট প্রথম দিন | বাংলাদেশ-পাকিস্তান | সকাল ১০টা | টি স্পোর্টস |
| আইপিএল | দিল্লি-কলকাতা | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ |

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
১৫ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩৬ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে