অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না ভেনাস উইলিয়ামস। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ভেনাস।
ভেনাস এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সুযোগ পেয়েছিলেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। অকল্যান্ড ক্লাসিক খেলে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই ওয়ার্মআপ টুর্নামেন্টেই চোটে পড়লেন সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই নারী টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেন তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ভেনাসের নাম প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছে। টুর্নামেন্টটি এক বিবৃতিতে জানিয়েছে, নিউজিল্যান্ডে এএসবি ক্লাসিকে চোটে পড়েছেন ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেন থেকে তাই নিজের নাম সরিয়ে নিয়েছেন।
আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। শেষ হবে ২৯ জানুয়ারি। ভেনাস সাতবার নারী গ্র্যান্ড স্লামের মধ্যে পাঁচবার জিতেছেন উইম্বলডন ওপেন আর দুবার জিতেছেন ইউএস ওপেন। দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গিয়েও জেতা হয়নি এই টুর্নামেন্ট। তবে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল গ্র্যান্ড স্লাম জিতেছেন চারবার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে