
ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ এবং ৩৬ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতীয় পর্যায়ের র্যাংকিংপ্রাপ্ত খেলোয়াড়ও।
পুরুষ দলগত বিভাগের ফাইনালে আইইউবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে। সেমিফাইনালে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। চ্যাম্পিয়ন হওয়ায় আইইউবি দল ট্রফির পাশাপাশি ১৫ হাজার টাকা প্রাইজমানি অর্জন করেছে।
আইইউবির পুরুষ দলের সদস্য ছিলেন-রামহিমলিয়ান বম (সোশ্যাল সায়েন্সস অ্যান্ড হিউম্যানিটিজ), রিফাত মাহমুদ সাব্বির (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন), মো. তালহা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তালুকদার মো. আবদুল্লাহ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ও মোহাম্মদ জুবাইর খান প্রিতম (মার্কেটিং)
এদিকে নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির সায়মা হলের আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই বিভাগে আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। নারী দলের অন্য সদস্য ছিলেন সাদিয়া তাবাসসুম শাওন (মাইক্রোবায়োলজি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তুরাগ অ্যাকটিভ। আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. হাফিজুর রহমান ও মো. কামরুজ্জামান। শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয় করে প্রতিযোগিতায় সাহায্য করেছেন আইইউবির ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)।
পুরুষ দলের দুই খেলোয়াড়ের জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রামহিমলিয়ান বম ২০২০ সালে জাতীয় পুরুষ এককে চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে দক্ষিণ এশীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে বালক দলগত বিভাগে শিরোপা জিতেছিলেন।
রিফাত মাহমুদ সাব্বির ২০২০ সালে জাতীয় পুরুষ এককে স্বর্ণপদক অর্জন করেন এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পুরুষ দলগত ইভেন্টে প্রতিনিধিত্ব করেন।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৭ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৯ ঘণ্টা আগে