এশিয়া কাপ আর্চারি

সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাছাইপর্ব রাউন্ড শুরু হয়েছে। পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে ১৪ দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার সম্মিলিত স্কোর ছিল ১৯৬০। ফলে প্রথম রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিপাইনের।
পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে আলো ছড়িয়েছেন আলিফ। ৫৪ জনের মধ্যে ৬৬২ স্কোর নিয়ে সপ্তম হয়েছেন তিনি। এছাড়া ৬৫০ স্কোর নিয়ে রামকৃষ্ণ ২১ তম, ৬৪৮ স্কোর নিয়ে রাকিব ২৩ তম ও ৬৪১ স্কোর নিয়ে সাগর ৩৩ তম। নারী রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মনিরা আক্তার ৬২৯ স্কোর নিয়ে ২৩ তম হয়েছেন। মিশ্র দলীয় ইভেন্টে তাঁর সঙ্গে খেলেছেন আলিফ। ১৬ দেশের মধ্যে ১২ ৯১ স্কোর নিয়ে বাংলাদেশকে নয়ে রেখেছেন তাঁরা।
নারী কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে পুষ্পিতা জামান ১২, বন্যা আক্তার ২২ ও কুলসুম আক্তার মনি হয়েছেন ৩৬ তম। দলীয় ইভেন্টে ১১ দলের মধ্যে বাংলাদেশকে সাতে রাখেন তাঁরা। মিশ্র দলীয় ইভেন্টে হিমু বাছাড় ও পুষ্পিতা বাছাই শেষ করে পাঁচে থেকে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪৩ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে