
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের পরের লক্ষ্য জুনিয়র বিশ্বকাপে দারুণ কিছু করা। এরই মধ্যে হকি ফেডারেশনও সবকিছু গুছিয়ে প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে তারা।
এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আগামী বছরের এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ চালু করতে চাই। পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়েও আলোচনা করেছি। বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ-ছয় মাসের দীর্ঘ একটা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। চেষ্টা থাকবে, ক্যাম্পে সব আধুনিক সুযোগ-সুবিধা রাখার।’
আগামী বছরের ডিসেম্বরে ২৪ দল নিয়ে ভারতে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। এশিয়া কাপে পঞ্চম হওয়া বাংলাদেশ সেই আসরে প্রথমবার অংশ নেবে। টুর্নামেন্টে ভালো করতে খেলোয়াড়দের চাওয়া ফেডারেশন যেন প্রস্তুতিটা দ্রুত শুরু করে। গতকাল এ নিয়ে অনূর্ধ্ব ২১ হকি দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন বলেন, ‘প্রস্তুতিটা যত আগে শুরু হবে, ততই আমাদের ভালো। এখন দেখা যাক, ফেডারেশন কী করে। আসলে আমাদের সেই পর্যায়ের প্রস্তুতিমূলক ম্যাচ খেলা দরকার। এশিয়ান লেভেলের দলগুলোর সঙ্গে তো খেললাম। এখন ইউরোপের দলের সঙ্গে খেলতে পারলে আমাদের প্রস্তুতিটা ভালো হবে।’
কোচিং প্যানেলেও আসছে নতুনত্ব। এশিয়া কাপে যুবাদের কোচ ছিলেন মওদুদুর রহমান শুভ। তাঁর কোনো সহকারীও ছিল না। শুভর সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি ফেডারেশন। সেই জায়গায় বিদেশি কাউকে কোচ হিসেবে আনতে চায় ফেডারেশন।
জয় ও সামিনের সঙ্গে অনেকটাই একমত জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক ও কোচ মাহবুব হারুন। ইউরোপীয় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ হলে যুবারা নিজেদের শক্তিমত্তা বুঝতে পারবে বলে মনে করছেন হারুন, ‘ম্যাচ খেলার বিকল্প নেই। বিদেশে গিয়ে ইউরোপীয় দলগুলোর সঙ্গে ম্যাচ খেললে ভালো হয়। ক্যাম্পেও সব ধরনের সুযোগ-সুবিধা রাখতে হবে। যেটা তাদের প্রস্তুতিকে পরিপূর্ণ করতে সহায়তা করবে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে