দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে