
দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করা হয়। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়।
গত বছর পুরস্কারটি আবার চালু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে। আগামীকাল শুক্রবার তাঁর ৭৪তম জন্মদিনে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর সাত ক্যাটাগরিতে ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি সংস্থা পুরস্কার পাচ্ছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পুরস্কারের তালিকা ঘোষণা করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের সঙ্গে জাতীয় ক্রীড়া পুরস্কারের পার্থক্য নিরুপণ করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্রীড়া পরিষদ পুরস্কারে বর্তমান খেলোয়াড়দের বিবেচনা করা হয়। জাতীয় ক্রীড়া পুরস্কারে সাবেক খেলোয়াড়দের বিবেচনা করা হয়।’
গত বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি ১৯৯৬ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন হারুনুর রশিদ। তিনি একই বছর জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন।
আজীবন সম্মাননায় উঁচু স্তরের পুরস্কার পাওয়া ব্যক্তিদের জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়ার কারণ সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আজীবন সম্মাননা একজন ব্যক্তির সারা জীবনের স্বীকৃতি। তাই এই ক্যাটাগরিকে আমরা বিশেষভাবে বিবেচনা করি। অন্য ক্যাটাগরিতে কিন্তু যারা জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন, তাদের বিবেচনা করা হয় না।’
এ বছর ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার লিটন দাস, ভারোত্তোলক মোল্লা সাবিরা ও শুটার আবদুল্লাহ হেল বাকী। ক্রীড়াবিদদের মনোনীত করার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।
খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক, সাংবাদিক ক্যাটাগরি থাকলেও রেফারি-আম্পায়ার-কোচদের পুরস্কৃত করা হচ্ছে না। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী রাসেলের আশ্বাস, ‘ভবিষ্যতে আমরা তাদের বিষয় বিবেচনা করব।’
পুরস্কার পাচ্ছেন যাঁরা
আজীবন সম্মাননা ► হারুনুর রশিদ
সংগঠক ► সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম
ক্রীড়াবিদ ► লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা
উদীয়মান ► দিয়া সিদ্দিকী ও শরীফুল ইসলাম
পৃষ্ঠপোষক ► গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
সাংবাদিক ► কাশীনাথ বসাক
সংস্থা ► বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে