
টানা ২০ বছর ধরে এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চুং ইউ সুন। এবার সেই জায়গা আসছে পরিবর্তন। এশিয়ান আর্চারির নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন চপল।
আজ ঢাকায় হয়েছে এশিয়ান আর্চারির কংগ্রেস। সেখানে প্রতিদ্বন্দ্বী টমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন চপল। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি। এখন যদিও কাজ করছেন সদস্য হিসেবে।
সভাপতি হওয়ার আগে চপল দুই মেয়াদে এশিয়ান আর্চারির সহ-সভাপতি ছিলেন। ঢাকায় আজ থেকে শুরু এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে