খোলা মাঠে হঠাৎ করেই শুরু ঝুম বৃষ্টি। মাথা বাঁচানোর একমাত্র উপায় তিরন্দাজদের জন্য সাজানো টেন্ট। এদিকে আবার বৃষ্টিতে ভিজে তিরন্দাজেরা তির ছোড়ায় ব্যস্ত। সুযোগ বুঝে ফাঁকা কয়েকটি চেয়ারের একটা দখল করা গেল। পাশেই বসা ভারত দলের জার্সি গায়ে এক তরুণ। বয়স ত্রিশের কোটায়। মনোযোগ দিয়ে দেখছেন তিরন্দাজদের লক্ষ্যভেদ।
খেলোয়াড় কি না, এমন জিজ্ঞাসা থেকে দেখিয়ে দিলেন গলায় ঝোলানো অ্যাক্রেডিটেশন কার্ড। তাতে নাম লেখা ‘করনভির সিং’, পেশায় মনোবিদ। পাঞ্জাবের বাসিন্দা। বাংলা বলতে পারেন না, তবে বোঝেন। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলতে ভারতের যে দলটা ঢাকায় এসেছে সেই দলটার মনস্তাত্ত্বিক চাপ কমানোই তাঁর কাজ।
শুধু আর্চারিই নয়, করনভির পালাক্রমে কাজ করেন ভারতের বিভিন্ন জাতীয় দলের সঙ্গে। কথায় কথায় জানালেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে। ভারতের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জয়ের পেছনে নীরাজের রহস্য কী? এমন প্রশ্নে সহজ-সরল উত্তর, ‘কোনো রহস্য নেই। পুরোটাই দলগত ব্যাপার। ভারত একটা সময় খেলাধুলায় খুব বেশি অর্থকড়ি ঢালতে চাইত না। এখন তৃণমূল থেকে প্রতিভা উঠিয়ে আনা হচ্ছে। সাইড লাইন শক্তিশালী করা হচ্ছে। যখন আপনার বিকল্প খেলোয়াড়েরা শক্তিশালী হবে তখন পদক নিয়ে চিন্তাই করতে হবে না। ভারত ১০ বছর পর থেকে নিয়মিত অলিম্পিক সোনা জেতা শুরু করবে।’
প্রথমবার বাংলাদেশে এসেছেন, যতটুকু দেখেছেন ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে খুব বেশি অমিল খুঁজে পাননি করনভির। ঢাকার চারপাশে অবকাঠামোগত উন্নয়ন দেখে চোখে বেশ মুগ্ধতা। মাথাপিছু আয়ে বাংলাদেশ যে ভারতকে পেছনে ফেলল তাতে অবাক হচ্ছেন না মোটেও, ‘বাংলাদেশের মতো ছোট একটা দেশের প্রতিবছর ৭-৮ শতাংশ হারে জিডিপি, আর ভারতের কিনা ৪ শতাংশ! দেশের যেসব উন্নতি হচ্ছে কষ্ট করে আর কিছুদিন ধৈর্য ধরুন, দ্রুতই সুফল পাবেন।’
করনভির যখন বলছেন, তখন তির ছুড়ছেন বাংলাদেশের তিরন্দাজেরা। কথায় কথায় চলে এল ভারতের সঙ্গে রোমান সানাদের তুলনা। অলিম্পিকে খেললেই ভারতীয়রা পাচ্ছেন সরকারি চাকরি, সঙ্গে আর্থিকভাবে সচ্ছলতার নিশ্চয়তা। আর বাংলাদেশ? একটা অলিম্পিক পদক রোমানদের সব আর্থিক অসচ্ছলতা দূর করতে পারে বলে মন্তব্য তরুণ মনোবিদের, ‘২০০৮ সালে বিজেন্দর সিং বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন, তখন অনেক কিশোর বক্সিংয়ে এসেছে। নীরাজকে দেখে এখন অনেক শিশু জ্যাভলিন ছুড়তে চায়। বাংলাদেশ অলিম্পিকে একটা পদক জিতুক, দেখবেন সব পাল্টে গেছে।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে